ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



ডাকসু নির্বাচন: ১৬ হলের ফলাফলে সাদিক পেয়েছেন ১২৬৭৪ ভোট, আবিদ ৫২২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ফলাফল ঘোষণা শুরু হয়।

এখন পর্যন্ত ১৬টি হলের ফলাফল পাওয়া গেছে। হলগুলো হলো, সুফিয়া কামাল, ফজলুল হক হল, শহিদুল্লাহ হল, শামসুন নাহার হল, জগন্নাথ হল, জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, স্যার এফ রহমান হল, বিজয় একাত্তর হল, বিজয় একাত্তর হল, জসিমউদ্দিন হল, শেখ মুজিব হল, মাস্টারদা সূর্যসেন, জিয়া হল।

১৬ হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ১২৬৭৪ ও আবিদ ৫২২১ ভোট পেয়েছেন। অন্যদিকে, জিএস পদে ফরহাদ ৯৭৪১ ও হামীম ৪৮৭৫ ভোট পেয়েছেন।

অমর একুশে হলে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম ১৪১ ও ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম ৬৪৪ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ৯০ ভোট পেয়েছেন।

সুফিয়া কামাল হলে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম ৪২৩ ও ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম ১২৭০ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ৫৪৭ ভোট পেয়েছেন।

এদিকে, ফজলুল হক হলে সাদেক কায়েম ৮৪১, আবিদ ১৮১ ভোট পেয়েছেন। আর জিএস পদে শিবির সমর্থিত ফরহাদ ৫৮৯, ছাত্রদল সমর্থিত হামীম ৫৮৯ ও বৈষম্যবিরোধী ছাত্রসংসদ প্যানেলের আবু বাকের মজুমদার ৩৪১টি ভোট পেয়েছেন।

শহিদুল্লাহ হলে সাদেক কায়েম ৯৬৬ ও আবিদ ১৯৯ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৭৭৩ ও হামীম ২৪৯ ভোট পেয়েছেন।

শামসুন নাহার হলে সাদিক কায়েম ১১১৪, আবিদ ৪৩৪, উমামা ফাতেমা ৪০৩ ভোট পেয়েছেন।

তবে জগন্নাথ হলে ভিপি পদে আবিদ ও জিএস পদে বাম সমর্থিত মেঘমল্লার বসু এগিয়ে রয়েছেন। এই হলে আবিদ ১২৭৬, সাদিক কায়েম ১০, উমামা ফাতেমা ২৭৮টি ভোট পেয়েছেন। আর জিএস পদে মেঘমল্লার ১১৭০, এসএম ফরহাদ ৫ ও হামিম ৩৯৮ ভোট পেয়েছেন।

অন্যদিকে, জহুরুল হক হলে আবিদ ৩১৪, সাদিক কায়েম ৮৯৬ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৬৭০, হামীম ৪০৯টি ভোট পেয়েছেন।

রোকেয়া হলে আবিদ ৫৭৫ ও সাদিক কায়েম ১৪৭২ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ১১২০, হামীম ৪৪৭, বাকের ২৪১, মেঘমল্লার বসু ৭৮০ ভোট পেয়েছেন।

সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি পদে সাদিক ৩০৩, আবিদ ১১০, উমামা ৩৪ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ২৩৭, হামীম ১২৪ ভোট পেয়েছেন।

স্যার এফ রহমান হলে সাদিক ৬০২, আবিদ ১৮৬, উমামা ৭৯ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৪৮৮ ও হামীম ২৪৫ ভোট পেয়েছেন।

বিজয় একাত্তর হলে সাদিক ৯৯১, আবিদ ২৭৮, উমামা ১০৪ ভোট পেয়েছেন। আর জিএস পদে ফরহাদ ৭৭৯, হামীম ৪৪২ ভোট পেয়েছেন।

বিজয় একাত্তর হলে সাদিক ৬৩৩, আবিদ ২২১ ভোট পেয়েছেন। আর জিএস পদে ফরহাদ ৫০১, হামিম ২৭১, মেঘমল্লার ১০৬ ভোট পেয়েছেন।

জসিমউদ্দিন হলে আবিদ ১৮৭, সাদিক ৬৪৭, উমামা ৬২ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৫৪০, হামীম ২৫৫ ও মেঘমল্লার বসু ৮১ ভোট পেয়েছেন।

শেখ মুজিব হলে সাদিক ৮৪২, আবিদ ২৩৮, উমামা ৬৯ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৬৮৩, হামীম ৩০৭ ও মেঘমল্লার বসু ১২৪ ভোট পেয়েছেন।

মাস্টারদা সূর্যসেন হলে আবিদ ২১০, সাদিক ৭৬৯, উমামা ৬৪ ভোট পেয়েছেন। আর জিএস পদে ফরহাদ ৫৬৮, হামীম ২৮৫ ও মেঘমল্লার বসু ১০৮ ভোট পেয়েছেন।

জিয়া হল সাদিক ৬৭৪, আবিদ ২৪৮, উমামা ১৫১ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৫৪৪, হামীম ৩৩৪, মেঘমল্লার বসু ১৭৬ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:১০:১৯   ১৫৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
১০ মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
কর্মকর্তা-কর্মচারীদের যেসব নির্দেশনা আইন মন্ত্রণালয়ের
অটো পাশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মিলন
বাসসের এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন
‘জখম বা হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে প্রহার বৈধ করেছে তালেবান
সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ