সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সচিব শহীদ খান কারাগারে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সচিব শহীদ খান কারাগারে
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সচিব শহীদ খান কারাগারে

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বিকেলে এ আদেশ দেন। এর আগে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক খুদে বার্তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শাহবাগ থানায় করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে জামিনের আবেদন চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে ডিবির রমনা বিভাগের উপকমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির বলেন, গতকাল রোববার রাতে রাজধানীর বোরাক টাওয়ার থেকে শহীদ খানকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন শহীদ খান।

বাংলাদেশ সময়: ২০:৫১:২৯   ২৭৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ