জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের খবর গুজব: অমর্ত্য রায়

প্রথম পাতা » শিক্ষা » জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের খবর গুজব: অমর্ত্য রায়
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের খবর গুজব: অমর্ত্য রায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে জানিয়েছেন ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি পদ থেকে বাদ পড়া প্রার্থী অমর্ত্য রায় জন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সংবাদ মাধ্যমে বলা হয়েছিল, ভিপি পদ থেকে বাদ পড়া অমর্ত্য রায় সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করেছেন।

তবে অমর্ত্য রায় জন বলেন, ‘জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দেয়ার যে খবরগুলো প্রকাশ হয়েছে, তা সম্পূর্ণ গুজব। আমি এখনও কোনো রিট দাখিল করিনি। রিট করলে তা শুধুমাত্র আমার প্রার্থিতা পুনর্বহাল চেয়ে করব; নির্বাচন স্থগিত বা বাতিলের জন্য নয়।’

সম্প্রীতির ঐক্য প্যানেলের পক্ষ থেকেও রিট দাখিলের খবরটি ভ্রান্ত বলে জানানো হয়েছে। প্যানেল থেকে এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে, ‘ভিপি প্রার্থী অমর্ত্য রায় জন জাকসু নির্বাচন স্থগিত চেয়ে কোনো রিট করেননি। তার প্রার্থিতা পুনর্বহাল চেয়ে কিছুক্ষণের মধ্যে রিট দাখিল করা হবে। রিট ফাইল হওয়ার পর তার আইনজীবী মানজুর আল মতিন হাইকোর্টে সাংবাদিকদের ব্রিফ করবেন।’

প্যানেল জনগণকে ভুল খবর দেখে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫১:০২   ২৫৩ বার পঠিত  




শিক্ষা’র আরও খবর


বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ছাপায় নিষেধাজ্ঞা এনসিটিবির
বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বুটেক্সে ভর্তি পরীক্ষা: আসন ৬৩০, জিপিএ অপরিবর্তিত, সুযোগ সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদেরও
দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রিকে সম্মান জানাতে প্রধান অতিথি করল বিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি
বিএনপি ক্ষমতায় আছে বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য
শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
এইচএসসির ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা না নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল

Law News24.com News Archive

আর্কাইভ