শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনকেও এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে গত ৬ অক্টোবর প্রকাশিত মাউশির মহাপরিচালক নিয়োগে প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। অন্যথায় উপদেষ্টা ও সচিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।

এ ছাড়া জনপ্রশাসন সচিব ও নিয়োগ বিজ্ঞপ্তিতে সই করা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-১ এর উপসচিবকেও বিবাদী করা হয়েছে।

পিআরএলে থাকা মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মো. আবেদ নোমানীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সারউজ্জামান মঙ্গলবার (১৩ অক্টোবর) এই নোটিশ পাঠিয়েছেন। আইনজীবীর মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবসহ অন্যদের নোটিশটি পাঠানো হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর মাউশির মহাপরিচালক পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিসিএস শিক্ষা ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।

বাংলাদেশ সময়: ০:০৩:১৭   ১৩৫ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ