স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার

প্রথম পাতা » শিক্ষা » স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার

রাজধানীর পল্টনের শারমিন একাডেমিতে শিশু নির্যাতনের মামলায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী এ তথ্য নিশ্চিত করেছেন।

পবিত্র কুমার শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। স্কুলেশিশুটিকে নির্যাতনেরঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে বৃহস্পতিবার এ নিয়ে পল্টন থানায় একটি মামলা হয়। পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার শিশু অধিকার আইনে একটি মামলা করেছেন। মামলায় পবিত্র বড়ুয়া ও শারমিন জামানকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। স্কুলটিও বন্ধ রয়েছে।

শিশুটিকে নির্যাতনের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে- স্কুলের পোশাক পরা শিশুকে টেনেহিঁচড়ে অফিস কক্ষে নিয়ে যান এক নারী। তিনি শিশুটিকে চড় মারেন। এরপর অফিস কক্ষে থাকা এক পুরুষ কখনও শিশুটির গলা চেপে ধরেন, কখনও মুখ চেপে ধরেন। ভয়ে শিশুটি কাঁদছিল। ওই নারী হাত ধরে তাকে আটকে রাখছিলেন। একপর্যায়ে পুরুষটি একটি স্ট্যাপলার হাতে শিশুটির কাছে এগিয়ে গিয়ে তার মুখ স্ট্যাপল করার ভঙি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে এমন দৃশ্য দেখার পর এ নিয়ে নানা সমালোচলা চলছে। পরে জানা যায়, এটির ঘটনাস্থল রাজধানীর পল্টনের শারমিন একাডেমি নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

জানা যায়, নির্যাতনের ঘটনাটি গত ১৮ জানুয়ারি দুপুর ১টার দিকের। ৪ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটি শেয়ার দিয়ে অনেকেই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সেইসঙ্গে অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৫৬   ১৭১ বার পঠিত  




শিক্ষা’র আরও খবর


এনসিটিবি এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার
সায়েন্সল্যাব ছেড়ে শিক্ষা ভবনের দিকে শিক্ষার্থীরা, ঢাবিতে পুলিশের বাধা
৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
প্রাথমিক শিক্ষা অধিদফতরে আগুন: ৩ জন চারদিনের রিমান্ডে
হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু: স্বাস্থ্যমন্ত্রী
প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে নতুন নিয়ম
ঈশা খাঁ ইউনিভার্সিটির ৪০ শিক্ষার্থীর আইনজীবী সনদ অর্জন
ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজে নিয়োগ ও এমপিওভুক্তির বৈধতা প্রশ্নে রুল
চাঁদপুরে শিক্ষার্থী সামিয়ার মৃত্যুর ঘটনায় ৯ শিক্ষককে শাস্তি

Law News24.com News Archive

আর্কাইভ