বুটেক্সে ভর্তি পরীক্ষা: আসন ৬৩০, জিপিএ অপরিবর্তিত, সুযোগ সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদেরও

প্রথম পাতা » প্রধান সংবাদ » বুটেক্সে ভর্তি পরীক্ষা: আসন ৬৩০, জিপিএ অপরিবর্তিত, সুযোগ সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদেরও
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ভর্তি পরীক্ষা ২০০ নম্বরের হবে। বিজ্ঞপ্তিতে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা অপরিবর্তিত রাখা হলেও গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে সম্মিলিত গ্রেড পয়েন্টের শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। এবার এই চারটি বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে ১৬.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে। প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকা বাধ্যতামূলক। সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন, তবে তাদের পরীক্ষার ফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হতে হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য মেধার ভিত্তিতে ১৪,০০০ জন যোগ্য প্রার্থীর তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। আবেদন ফি ৩০০ টাকা এবং লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের ১,২০০ টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১:০১:৫৭   ২৯ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু, বন্ধ ৩২টি
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা ও আনোয়ার হোসেন চৌধুরী মামলা
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
বুটেক্সে ভর্তি পরীক্ষা: আসন ৬৩০, জিপিএ অপরিবর্তিত, সুযোগ সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদেরও
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ফুটবল খেলতে গিয়ে প্রাণ হারাল অষ্টম শ্রেণির ছাত্র জোবায়েদ
বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
টেকনাফ থেকে ঢাকা পদযাত্রা: পাহাড়ের শিশুদের জন্য মানবিক ক্যাম্পাসের স্বপ্ন
শীতে ঠোঁট ফাটার সমস্যা ও প্রতিকারের উপায়

Law News24.com News Archive

আর্কাইভ