চট্টগ্রাম আদালতে প্রধান বিচারপতি :বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করুন।

প্রথম পাতা » আদালত সংবাদ » চট্টগ্রাম আদালতে প্রধান বিচারপতি :বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করুন।
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



---

এম এন উদ্দিন তিজো,  চট্টগ্রাম কোর্ট প্রতিনিধি: আজ রবিবার (২২ নভেম্বর)

চট্টগ্রাম আদালত পরিদর্শন করলেন প্রধান বিচারপতি। তিনি রবিবার চট্টগ্রাম আদালত পরিদর্শনের পাশাপাশি জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথেও মতবিনিময়ের কথা রয়েছে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন। এর আগে চট্টগ্রামের সার্কিট হাউসে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন।

সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামের আদালতগুলোতে অবকাঠামোগত সংকট ও পর্যাপ্ত আদালতের অভাবে তিন লাখের বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। একটি মামলায় বছরে এক বা দুইবার শুনানির তারিখ পাওয়া যায়। আদালতের ওপর অতিরিক্ত মামলার চাপ থাকায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়া কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে ম্যাজিস্ট্রেট ও বিচারকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি দ্রুত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবন এবং মহানগর দায়রা জজ আদালত ভবন নির্মাণ করা প্রয়োজন।

প্রসঙ্গত, প্রধান বিচারপতি বিগত শনিবার সকালে রেডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

বাংলাদেশ সময়: ২০:৫০:৩২   ২২ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


চট্টগ্রাম আদালতে প্রধান বিচারপতি :বিচারপ্রার্থীদের জন্য আদালতবান্ধব পরিবেশ নিশ্চিত করুন।
বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা ও আনোয়ার হোসেন চৌধুরী মামলা
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর
সাবেক এমপি আতাউল হককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড
এইচএসসির ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা না নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল
ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা ইউসিবির অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ