বেনাপোলে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাকড্রাইভার ও হেলপার আটক

প্রথম পাতা » অপরাধ » বেনাপোলে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাকড্রাইভার ও হেলপার আটক
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



বেনাপোলে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাকড্রাইভার ও হেলপার আটক

ভারত থেকে আমদানিকৃত পণ্যবোঝাই একটি ট্রাকের ড্রাইভারের কাছ গুলিসহ একটি এয়ার পিস্তল জব্দ করেছে বিজিবি। এ সময় ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।

রোববার সকালে (৭ সেপ্টেম্বর) বেনাপোল বন্দরের ভিকেলস টার্মিনালে এ ঘটনা ঘটে।

আটক ড্রাইভার জানান, তার নিজের নিরাপত্তার জন্য এটি তিনি সাথে করে নিয়ে এসেছেন।

যশোর ঝুমঝুমপুর বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার একটি পিস্তল বহন করে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পরে ড্রাইভারের শরীর তল্লাশি করে একটি এয়ার পিস্তলসহ কিছু গুলি জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের ড্রাইভার গুরুজিৎ সাউলঙ্গা ও হেলপারকে আটক করা হয়।

আটক ড্রাইভার ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।

বাংলাদেশ সময়: ২৩:১১:৩৯   ২২৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ