যুক্তরাষ্ট্রের হুন্দাই কারখানা থেকে তিন শতাধিক দক্ষিণ কোরীয় কর্মী গ্রেপ্তার

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের হুন্দাই কারখানা থেকে তিন শতাধিক দক্ষিণ কোরীয় কর্মী গ্রেপ্তার
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



যুক্তরাষ্ট্রের হুন্দাই কারখানা থেকে তিন শতাধিক দক্ষিণ কোরীয় কর্মী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের কারখানায় অভিযান চালিয়ে তিন শতাধিক দক্ষিণ কোরিয়ার কর্মী গ্রেপ্তার করেছে মার্কিন ফেডারেল পুলিশ। সিউল সরকারের তরফে বলা হয়েছে, গত বৃহস্পতিবার অবৈধ অভিবাসী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে ইতিমধ্যেই আটককৃতদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করেছে তারা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এতে বলা হয়, আটক কর্মীদের ফেরত আনতে যুক্তরাষ্ট্রে চার্টার বিমান পাঠানোর কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুত এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। শুক্রবার মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকশত ফেডারেল পুলিশের অভিযানে হুন্দাই কারখানা থেকে মোট ৪৭৫ জন কর্মীকে আটক করা হয়েছে। যাদের বেশির ভাগই দক্ষিণ কোরিয়ার নাগরিক। উল্লেখ্য, হুন্দাই দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে এর নিজস্ব বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১২:৪৯   ২৫২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের
লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু
ফ্রিজ না থাকায় গাজায় পচছে খাবার ও ওষুধ
দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ
এক্সক্লুসিভ করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগে প্রমাণ মেলেনি: এএসপি প্রেসিডেন্ট
আটক রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ মোদির বাসভবনের সামনে রণক্ষেত্র
বাহরাইন-কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ‘আবারও ইরানের হামলা’

Law News24.com News Archive

আর্কাইভ