প্রতারণার মামলায় গায়ক নোবেলের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » প্রতারণার মামলায় গায়ক নোবেলের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩



---

অগ্রিম টাকা নিয়ে কনসার্ট না করায় প্রতারণার অভিযোগে করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের দিন আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক হুমায়ুন কবির প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আগামী ৩০ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকা চুক্তি করা হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩:১০:৫৬   ৩৪৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
টিটন হত্যা: সুইডেন আসলামের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১
স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অপহরণের পর মাইক্রোবাসচালক হারুন হত্যায় তিন জনের যাবজ্জীবন
গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম কারাগারে
বিএনপি কর্মী মকবুল হত্যা: সাবেক এডিসি রাকিবুল কারাগারে
শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে
জুলাই হত্যাচেষ্টা মামলা: আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান কারাগারে
শেখ হাসিনার পিওন জাহাঙ্গীরের ভাগ্নে শিপন ৩ দিনের রিমান্ডে
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ