ঢাকা দূষিত শহরের তালিকায় দ্বিতীয়

প্রথম পাতা » জাতীয় » ঢাকা দূষিত শহরের তালিকায় দ্বিতীয়
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩



বায়ু দূষণের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করলে উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ২০১৮ সাল থেকে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় শীর্ষে রয়েছে।
এবার বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী শহর ঢাকা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৯ নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। আর এদিন সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার অবস্থান ছিল শীর্ষে।

এছাড়া, একিউআই স্কোর ২৩৯ নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। আর ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে করাচি। ১৮১ স্কোর নিয়ে ভারতের দিল্লী চতুর্থ এবং ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কাতারের দোহা।১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। এছাড়া, ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশ সময়: ১২:৪০:২১   ৩০৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ
সাম্প্রদায়িক বিভাজনকারীদের পছন্দ করি না: রাষ্ট্রপতি

Law News24.com News Archive

আর্কাইভ