গাজা শহরে হামলা শুরুর ঘোষণা ইসরাইলের

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা শহরে হামলা শুরুর ঘোষণা ইসরাইলের
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫



গাজা শহরে হামলা শুরুর ঘোষণা ইসরাইলের

গাজা শহরে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইসরাইল। এর আগে গাজা শহরকে যুদ্ধক্ষেত্র আখ্যা দেয় দখলদার। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচে আদ্রাই বলেছেন, আমরা আর অপেক্ষা করছিনা। আমরা প্রাথমিকভাবে আমাদের অপারেশন শুরু করেছি। এর আগে গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ স্থগিতের ঘোষণা দেয় ইসরাইলি সামরিক বাহিনী। এক মাস আগে সমালোচনার মুখে উপত্যকার মানুষ যাতে ত্রাণ সংগ্রহ করতে পারে এজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৌশলগত বিরতি দেয় ইসরাইল। তবে শুক্রবার ওই কৌশলগত বিরতি স্থগিতের ঘোষণা দেয় ইসরাইলি বাহিনী। এক্সে এক পোস্ট দিয়ে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, আজ সকাল ১০ টা থেকে গাজা শহরে আর কোনো কৌশলগত যুদ্ধবিরতি কার্যকর হবে না।

গত সপ্তাহে আইপিসি জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষ চলছে। শুক্রবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সতর্ক করে বলেছে,গাজা শহরের শিশুরা চরম অপুষ্টিতে আছে।  ইউনিসেফ মুখপাত্র তেস ইনগ্রাম বলেন, এটি স্পষ্ট যে গাজায় দুর্ভিক্ষ চলছে। আইপিসি সতর্ক করে বলেছে, গাজার অন্য এলাকাতেও খুব দ্রুত দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে। এদিকে উপত্যকাটিতে ত্রাণ সরবরাহে আরও কড়াকড়ি আরোপ করেছে ইসরাইল। শুক্রবার গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, একদিনে অনাহারে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে দুই শিশুও ছিলো। এ নিয়ে গাজায় যুদ্ধ শুরুর পর অনাহারে ৩২২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া অপুষ্টিতে মৃত্যুবরণ করেছেন ১২১ জন।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ২৩:৪৬:১৬   ২২২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ