জজকোর্টে নামঞ্জুরের পর আসামিকে জামিন, ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারককে শোকজ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » জজকোর্টে নামঞ্জুরের পর আসামিকে জামিন, ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারককে শোকজ
সোমবার, ২৫ আগস্ট ২০২৫



জজকোর্টে নামঞ্জুরের পর আসামিকে জামিন, ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারককে শোকজ

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন নামঞ্জুরের পরেও ডাকাতি ও বিস্ফোরক মামলায় আসামিকে জামিন দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে শোকজ করা হয়েছে।

একই সঙ্গে এ ধরনের শৃঙ্খলা পরিপন্থি কাজের কারণে কেন আইনগত কার্যধারা গ্রহণ করা হবে না তা সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কর্মরত থেকে গত ১ জুলাই কদমতলী থানার ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৫ ধারার মামলায় হাজতী আসামী মো. নাজমুলকে জামিনে মুক্তির আদেশ প্রদান করেন। এই আসামির পক্ষে গত ১৭ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন নামঞ্জুর করা হয়।

মহানগর দায়রা জজ কর্তৃক জামিন নামঞ্জুর হওয়া সত্বেও স্পর্শকাতর ডাকাতি ও বিস্ফোরক মামলার হাজতী আসামি মো. নাজমুলকে মাত্র ১৫ দিনের মধ্যে জামিনে মুক্তির আদেশ প্রদান করে বিচার বিভাগীয় নৈরাজ্যের জন্ম দিয়েছেন। মহানগর দায়রা আদালত জামিন নামঞ্জুর করার কয়েক দিনের মাথায় একই আসামির জামিন দেওয়া বিচারিক শৃঙ্খলার পরিপন্থি।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৩৯   ২৮৭ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ