ইসরাইলি আইনপ্রণেতার ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি আইনপ্রণেতার ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



ইসরাইলি আইনপ্রণেতার ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

ইসরাইলি আইনপ্রণেতার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটির সরকারের তরফে বলা হয়েছে, তারা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের একজন আইনপ্রণেতার ভিসা বাতিল করেছে। যিনি ফিলিস্তিনি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন এবং অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। এদিকে অস্ট্রেলিয়ার ওই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ইসরাইলও পাল্টা অস্ট্রেলিয়ার কূটনীতিকদের ভিসা বাতিল করেছে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী গিডিয়ন সার বলেছেন, ইসরাইলে নিযুক্ত অস্ট্রেলিয়া রাষ্ট্রদূতকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের ভিসা বাতিল করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে,  অন্য অনেক দেশের মতো ইসরাইলের তেল আবিবে অস্ট্রেলিয়ার দূতাবাস রয়েছে। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করে এমন কার্যালয় রয়েছে রামাল্লার পশ্চিম তীরে। গিদিয়ন সার এক্সের এক পোস্টে জানিয়েছেন, আমি ক্যানবেরাতে অবস্থিত ইসরাইলের দূতাবাসকে ইসরাইলে প্রবেশ করতে চায় এমন যে কারোর ভিসার আবেদন ভালোভাবে পরীক্ষা করে দেখতে। এসময় তিনি ইসরাইলিদের ভিসা বাতিলের অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে আখ্যা দেন। অস্ট্রেলিয়া সরকার অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একে অবৈধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। উল্লেখ্য, আগামী মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া। যা দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ইসরাইলের ডানপন্থি অর্থমন্ত্রী বেজালের স্ট্রমিচের ইহুদিবাদী দলের সংসদ সদস্য সিমচা রথম্যান বলেছেন, এই মাসে তার একটি ইহুদি সংগঠনের আমন্ত্রণে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিলো। তবে তিনি জানতে পারেন তার ভিসা বাতিল হয়েছে ।

বাংলাদেশ সময়: ১:৪৪:১২   ২৭৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ