যশোরে বিচারিক দায়িত্ব ফেলে ভ্রমণ, সুপ্রিম কোর্টে অভিযোগ আইনজীবীর

প্রথম পাতা » সারাদেশ » যশোরে বিচারিক দায়িত্ব ফেলে ভ্রমণ, সুপ্রিম কোর্টে অভিযোগ আইনজীবীর
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



যশোরে বিচারিক দায়িত্ব ফেলে ভ্রমণ, সুপ্রিম কোর্টে অভিযোগ আইনজীবীর

যশোরে বিচারিক দায়িত্ব ফেলে ভ্রমণে যাওয়ার অভিযোগ উঠেছে এক বিচারকের বিরুদ্ধে। এ ঘটনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন যশোরের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস।

আজ সোমবার (১৮ আগস্ট) দেয়া অভিযোগে তিনি আরেক বিচারকের দায়িত্ব পালনে গাফিলতির কথাও উল্লেখ করেন। সোমবার ডাকযোগে এ অভিযোগ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট দেবাশীষ।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৫ আগস্ট (শুক্রবার) যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৩০ জন আসামিকে আদালত ভবনের নিচতলার হাজতখানায় আনা হয়। আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন শতাধিক লোক। কিন্তু দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে না থেকে ঝিকরগাছার গদখালীর ফুলবাগানে ভ্রমণে যান। এতে আসামি ও সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। এ সময়, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানাও দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি।

অ্যাডভোকেট দেবাশীষ দাস আরও বলেন, কয়েক মাস আগে যশোর জজ আদালতের হাজতখানা থেকে দুপুরে এক আসামি পালিয়ে যায়। এছাড়া যশোরে সম্প্রতি হত্যাসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় রাতে হাজতখানায় আসামিদের রাখা নিরাপত্তার জন্য হুমকি বলে তিনি দাবি করেন। সেইসাথে, সার্বিক বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান অ্যাডভোকেট দেবাশীষ দাস।

তিনি বলেন, বিচারকের দায়িত্বহীনতার কারণে বিচারপ্রার্থী আসামি ও তাদের স্বজনদের ভোগান্তি হয়েছে। এছাড়া আদালতে নিরাপত্তা বৃদ্ধি বিষয়েও অভিযোগে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০:১১:২৩   ২২৯ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা

Law News24.com News Archive

আর্কাইভ