শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রথম পাতা » সারাদেশ » শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা
শনিবার, ১৬ আগস্ট ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫২ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য -এ শোভাযাত্রায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে  সনাতনধর্মালম্বী সব বয়সী মানুষ আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে অংশ গ্রহণ করে। সেই সাথে, ভক্তবৃন্দরা বাহারি পোশাকে সেজে ঢোল-করতালের তালে নেচে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়।  নিরাপত্তার আইন শৃঙ্খলা বাহিনি সর্বদা তৎপর ছিলেন।

শনিবার (১৬আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে লক্ষীকোল হরিসভা মন্দির কমিটির আয়োজনে, রাজবাড়ী হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টার্ন কল্যাণ ফ্রন্ট এর এর সার্বিক তত্বাবধানে  রাজবাড়ী জেলা শহরের লক্ষীকোল পুরাতন হরিসভা মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

হরিসভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক সুলতানা আক্তার। শুরুতেই  জেলা প্রশাসক উপস্থিত সকলের মঙ্গল কামনা করেন, সেই সাথে   ভগবান শ্রী কৃষ্ণের  র‍্যালীর উদ্ভোদন ঘোষণা করেন।

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন  জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারি, সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, ভিপি হাবিবসহ অনেকে। ওইসময় শ্রী কৃষ্ণের গুরুত্বপূর্ণ তথ্য তুলে জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার হিন্দু- বৌদ্ধ -খ্রিস্টার্ন কল্যাণ ফ্রন্ট এর আহবায়ক অশোক সরকার ,  জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক  অনিন্দিতা গুহ (বানী) ,সদস্য সচিব বাবলু চক্রবর্তী,

কেন্দ্রীয় হরিসভা মন্দির এর  সাধারণ সম্পাদক বেনু দত্ত।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে  কেন্দ্রীয় পুরাতন হরিসভা মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯:০০:৪৭   ৫৩৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


চুয়াডাঙ্গা সদরে এডিপির আওতায় সাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান কেরু এমডি রাব্বিক হাসানের
মিরপুরের বস্তিতে অবৈধ বিদ্যুৎ-গ্যাসের রমরমা বাণিজ্য: নেপথ্যে প্রভাবশালী রাজনীতি
পদ্মায় ফেরি থেকে পড়ে কচুরিপানা ধরে ৩০ কিলোমিটার ভেসে প্রাণে বাঁচলেন নারী
ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা
গোপালগঞ্জ আদালতে বিচারকের ছোড়া পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী আহত
পাবিপ্রবিতে ‘অনৈতিক নিয়োগ’ তদন্তে দোষী ৯ কর্মকর্তা
জামায়াত এমপি’র অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, তোলপাড়
চট্টগ্রামে অ্যাড. আলিফ হত্যা মামলা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী
চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ