ভারতে ভারী বর্ষণ ও বন্যায় ৬০ জনের মৃত্যু, নিখোঁজ ১০০

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে ভারী বর্ষণ ও বন্যায় ৬০ জনের মৃত্যু, নিখোঁজ ১০০
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



ভারতে ভারী বর্ষণ ও বন্যায় ৬০ জনের মৃত্যু, নিখোঁজ ১০০

ভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ আছেন আরও ১০০। এক সপ্তাহের ব্যবধানে হিমালয়ে দ্বিতীয় বারের মতো এ ধরণের দুর্যোগ দেখা দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার কাশ্মীরের চসোটি গ্রাম কাঁদা ও বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে সেখানে দুপুরের খাবার খাওয়ার জন্য অবস্থানরাত তীর্থযাত্রীরা বন্যার পানিতে ভেসে যান।

রাকেশ শার্মা নামের এক তীর্থযাত্রী বলেন, আমরা বিকট এক শব্দ শুনতে পাই। এরপরই বন্যা ও কাঁদামাটির ঢেউ এলো। তিনি বলেন, মানুষ চিৎকার করছিলো। কিছু মানুষ চেনাব নদীতে পড়েও যান। কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এক উদ্ধারকর্মী বলেন, আমাদেরকে বলা হয়েছে আরও ১০০-১৫০ মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। এক সপ্তাহ আগে উত্তারাখণ্ডের হিমালয় প্রদেশ বন্যায় পানিতে প্লাবিত হয়। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রকৃতি আমাদের পরীক্ষা নিচ্ছে। আমরা ভূমিধস, বন্যা ও অন্য প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি। ভারতের আবহাওয়া বিভাগ জাানিয়েছে, এক ঘণ্টার মধ্যে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থেকে হঠাৎ বন্যা, ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ২০:৪৩:০৮   ১৮৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ