রাতে জামিনে কারামুক্ত শমী কায়সার

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাতে জামিনে কারামুক্ত শমী কায়সার
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



রাতে জামিনে কারামুক্ত শমী কায়সার

দুই পৃথক হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন অভিনেত্রী শমী কায়সার। বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক (প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, “শমী কায়সারের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় জামিনের আদেশ অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে।”

গত ৫ নভেম্বর, রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানায় দায়ের করা দুটি পৃথক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় জামিন দেন। উভয় মামলায় জামিন পাওয়ার পর তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় আদালতের আদেশ অনুযায়ী কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০:৩০:২৯   ৩২৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ