কাবুলের কয়েক ডজন বিউটি পার্লার বন্ধ করলো তালেবান

প্রথম পাতা » আন্তর্জাতিক » কাবুলের কয়েক ডজন বিউটি পার্লার বন্ধ করলো তালেবান
রবিবার, ১০ আগস্ট ২০২৫



কাবুলের কয়েক ডজন বিউটি পার্লার বন্ধ করলো তালেবান

আফগানিস্তানের কাবুলের কয়েক ডজন বিউটি পার্লার বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। এর মাধ্যমে নারীদের কাজ করা বা জীবন নির্বাহের অধিকারের ওপর তাদের দমন পীড়ন আরও তীব্র হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়েছে, কয়েকজন নারী বিউটিশিয়ান অভিযোগ করেছেন, তালেবান সরকারের তরফে তাদের বাড়ি তল্লাশি চালানো হয়েছে। এছাড়া পার্লারের সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং পরিবারের সদস্যদের কাছ থেকে এ বিষয়ে লিখিত অঙ্গীকার নেয়া হয়েছে যে, তারা আর এই কাজ করবেন না। কিছু বিউটিশিয়ান অভিযোগ করেছেন, অভিযানের সময় তাদের মোবাইলও তল্লাশি করা হয়েছে।

গত বছর জুলাইয়ে বিউটি পার্লার বন্ধের নির্দেশ দেয় তালেবান সরকার। এরপর থেকে ঘরোয়াভাবে বিউটি পার্লারগুলো পরিচালনা করছিলেন ওই নারী বিউটিশিয়ানরা। এক নারী বিউটিশিয়ান বলেছেন, আমাদের কিছু সহকর্মী আমাদেরকে সতর্ক করে বলেছেন, তালেবান কর্মকর্তারা প্রত্যেক বাড়িতে খোঁজ নিচ্ছে। তারা পার্লারের সরঞ্জাম নিয়ে গেছে এবং আমাদেরকে হুমকি দেয়া হয়েছে আমরা যদি কাজ চালিয়ে যাই তাহলে আমাদেরকেও গ্রেপ্তার করা হবে। ওই নারী আরও বলেন, তালেবান এজেন্টরা শুধু আমাদের সরঞ্জাম বাজেয়াপ্তই করেনি বরং আমাদের পুরুষ আত্মীদের কাছ থেকে লিখিত স্বাক্ষরও নিয়েছেন। এছাড়া তালেবান এজেন্টরা তাদের সঙ্গে অসদচারণ করেছেন বলেও মন্তব্য করেন ওই নারী।

বাংলাদেশ সময়: ০:০৫:১৮   ২৯৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস
রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: আহত কয়েকজন
পারমাণবিক হুমকির কাছে মাথা নত করবে না ভারত
ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ
রিয়াদ বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত, নিন্দা জানালেন ট্রাম্প
পানামায় শক্তিশালী ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, ক্ষতিগ্রস্ত শত শত ভবন
দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা
‘আপনিই ভারতের আসল বস’— আম্বানিকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন মাস্কের

Law News24.com News Archive

আর্কাইভ