সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশ, বিএনপি নেতাসহ দুইজনকে আটক

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশ, বিএনপি নেতাসহ দুইজনকে আটক
সোমবার, ৪ আগস্ট ২০২৫



সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশ, বিএনপি নেতাসহ দুইজনকে আটক

সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় বিএনপির বরিশাল মহানগরীর সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। তাদের দু’জনের নবায়ন করা অস্ত্রের লাইসেন্স রয়েছে।

রোববার (৩ আগস্ট) পৃথক সময়ে তাদের তাদের আটক করা হয়।

আটক হওয়া অপরজন হলেন- রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী, তার নাম- মোল্লা মোসলেহ এলাহী (৫৭)। তবে সকাল ১০টার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।

এদিকে দুপুরে আটক হওয়া বিএনপির বরিশাল মহানগরীর সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদারকে জিজ্ঞাসাবাদ শেষে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

জানা গেছে, মো. জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের সমাবেশের উদ্দেশ্যে ঢাকায় এসেছেন। সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কোর্টে আসেন তিনি। আর মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিনের বিষয়ে কোর্টে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, আটকের পর তারা স্বীকার করেন যে, তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ ও অবৈধ অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে।

বাংলাদেশ সময়: ২:৩৪:২২   ১৮৬ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ