ইয়ামিনকে এপিসি থেকে ফেলে মৃত্যু নিশ্চিতের ঘটনায় অভিযুক্ত এএসআই গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ইয়ামিনকে এপিসি থেকে ফেলে মৃত্যু নিশ্চিতের ঘটনায় অভিযুক্ত এএসআই গ্রেফতার
সোমবার, ৪ আগস্ট ২০২৫



ইয়ামিনকে এপিসি থেকে ফেলে মৃত্যু নিশ্চিতের ঘটনায় অভিযুক্ত এএসআই গ্রেফতার

ঢাকার সাভারে জুলাই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া যানের (এপিসি) ওপর থেকে টেনে-হিঁচড়ে নিচে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয়। এ হত্যার ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) বিকেলে গণমাধ্যমে এক প্রেস রিলিজ পাঠিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহীনুর কবির।

প্রেস রিলিজে জানানো হয়, দীর্ঘদিন পলাতক থাকা এএসআই মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। রোববার সকাল ৬টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিকট হস্তান্তর করা হয়।

গত বছর ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে ইয়ামিন শহীদ হন। ওই সময় পুলিশের একটি এপিসির ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেয়ার ভিডিও সামাজিকমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশ সময়: ২:৩৩:৪২   ১৮৫ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ