একদিনে আরও ১১১ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » একদিনে আরও ১১১ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল
রবিবার, ৩ আগস্ট ২০২৫



একদিনে আরও ১১১ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

একদিনে আরও ১১১ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল। আহত আরও ৮২০ জন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৩২ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৪৭ হাজার। এছাড়া চরম খাদ্য ঘাটতির কারণে উপত্যকাটিতে দুর্ভিক্ষ পরিস্থিতি অব্যাহত রয়েছে। শুক্রবার আরও সাত ফিলিস্তিনি অনাহারে প্রাণ হারিয়েছেন। এতে অনাহার ও অপুুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে।

এদিকে গাজার জন্য ৪০ টনের মানবিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, ত্রাণবাহী চারটি বিমান জর্ডান হয়ে গাজায় ত্রাণ নিয়ে যাবে। প্রতিটি বিমানে ১০ টন করে ত্রাণ থাকবে। তবে তিনি বলেছেন, গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার জন্য এই সহায়তা পর্যাপ্ত নয়।

বাংলাদেশ সময়: ২:১০:৪৭   ১৭৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ