মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

প্রথম পাতা » অপরাধ » মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
শনিবার, ২৬ জুলাই ২০২৫



মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকার মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় শনিবার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের নাম ফজলে রাব্বি সুমন (২৬)। তিনি হার্ডওয়্যারের দোকানের কর্মচারী। দুই সন্তানের বাবা সুমন পরিবার নিয়ে সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মোহাম্মদপুরে বোনের বাসায় বেড়াতে এসে ছিনতাইয়ের কবলে পড়েন। সুমনের বোন তানিয়া আক্তার বলেন, ১১টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে আমার বাসায় পরিবারসহ বেড়াতে আসে সুমন। আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম, এর মধ্যে সে একটু ঘুরতে বের হয়। পরে খবর পাই তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

তানিয়া বলেন, এক যুবক সুমনকে দেখে প্রথমে তার কাছে টাকা চায় ও পরে তার কাছে থাকা মোবাইল কেড়ে নিতে চায়। সুমন মোবাইল দিতে না চাইলে ধস্তাধস্তির একপর্যায়ে তার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যায় ওই যুবক। ছুরিকাঘাতের পর গুরুতর অবস্থায় প্রথমে সুমনকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সুমন পরিবার নিয়ে ঢাকায় থাকলেও তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পথিয়া গ্রামে। তার বাবা বশির আহমেদ পেশায় রিকশাচালক। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় সুমন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, সুমনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০৮:১৬   ২৭৪ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন ও ভাঙচুর

Law News24.com News Archive

আর্কাইভ