টাঙ্গাইল রেলস্টেশনের পাশে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

প্রথম পাতা » অপরাধ » টাঙ্গাইল রেলস্টেশনের পাশে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
শনিবার, ২৬ জুলাই ২০২৫



টাঙ্গাইল রেলস্টেশনের পাশে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে এক নারী ভুল ট্রেনে উঠে পড়ে। টাঙ্গাইল পৌঁছালে বিষয়টি টের পান তিনি। এরপর বিষয়টি পুলিশকে জানালে নারীটিকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়ার দায়িত্ব দেয় এক সিএনজি চালককে। তবে ভুক্তভোগীকে ট্রেনে না উঠিয়ে সিএনজি চালকসহ তিনজন তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

বিষয়টি পুলিশকে জানালে শনিবার (২৬ জুলাই) সকালে নিজ নিজ বাড়ি থেকে এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর থানার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) এবং মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া (২৭)। তারা পেশায় সিএনজি চালক।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে ওই নারী ব্রাক্ষ্মণবাড়িয়ার নাছিরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশনে আসেন। সেখান থেকে তিনি ভুলবশত উত্তরবঙ্গগামী দ্রুতযান ট্রেনে উঠে পড়েন। পরে তিনি অন্য যাত্রীদের কাছ থেকে টাঙ্গাইল চলে আসার কথা জানতে পারেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে ওই নারী বিষয়টি রেলওয়ে পুলিশকে জানান।

পুলিশ আরও জানায়, ভুল জায়গায় চলে আসার কথা জানার পর জিআরপি পুলিশের এক সদস্য দুলাল নামে এক সিএনজি চালককে ওই নারীকে ঢাকার ট্রেনে ওঠিয়ে দেয়ার কথা বলেন। কিন্তু দুলাল ওই নারীকে স্টেশনের পিছনে কাঠবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে স্টেশন সংলগ্ন ব্রাহ্মণকুশিয়া এলাকার রুপু মিয়ার বাড়িতে নিয়ে রুপু ও সজিব খান ধর্ষণ করে।

বাহিনীটির পক্ষ থেকে আরও জানানো হয়, শনিবার ভোরে ওই নারী রেল পুলিশকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। ওই নারী বাদী হয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, আসামিদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০২:১৭   ২১৫ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ