রাজবাড়ীতে এনটিভি’র সাংবাদিক টুটুলকে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে এনটিভি’র সাংবাদিক টুটুলকে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে এনটিভি’র  সাংবাদিক আহসান হাবীব টুটুলকে ষড়যন্ত্রমূলক মির্থ্যা মামলায়  গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে  সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা।


শুক্রবার (১৮জুলাই) সকাল এগারোটায় সংবাদ সম্মেলনে তার সন্তান ছেলে সাংবাদিক শুভ ও মেয়ে লামিয়া শুরভী বলেন, গত ১জুলাই ভোরে  শহরের বিনোদনপুরের নিজ বাসভবন থেকে ষড়যন্ত্রমূলক মির্থ্যা মাদক মামলায়  গ্রেফতার করে তাদের বাবাকে জেলে পাঠানো হয়েছে।  ষড়যন্ত্রমূলক এই মির্থ্যা মাদক মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই সেই সাথে তার মুক্তির দাবি জানাই।


আমাদের পরিবারের অনেক সদস্যই দেশে ও বিদেশে সাংবাদিকতার মত মহৎ পেশায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন এবং  সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।  সেই পরিবারের সন্তান হয়ে  আমার বাবা আহসান হাবীব টুটুল কোন ভাবেই মাদকের মত ঘৃন্য -এ ধরনের অপরাধ মূলক কাজে লিপ্ত হতে পারে না। আমার বাবা প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার। এমতাবস্থায় কিভাবে,  কেন এবং কোন উদ্দেশ্য আমার বাবাকে মাদক ব্যবসার মত ঘৃণিত অপরাধে অভিযুক্ত করা হলো তা আমাদের বোধগম্য নয়, বরং এটা সম্পুর্ন সাজানো নাটক  এবং মির্থ্যা ষড়যন্ত্রের মাধ্যমে এই ধরনের মামলায় গ্রেফতার করে আমার বাবাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করা হয়েছে।


সন্তানরা বলেন, আমার বাবা “রাজবাড়ী প্রেসক্লাব” এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন ও

দীর্ঘ ৩২বছর বিভিন্ন প্রত্রিকা ও টেলিভিশনে সুনামের সাথে কাজ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত ছিলেন।


সন্তানরা আরোও বলেন, আমার দাদা মরুহুম মোহাম্মদ সানাউল্লাহ ছিলেন, বৃহত্তর দক্ষিণাঞ্চলের প্রবীণ সাংবাদিক।  তিনি দেশ স্বাধীনের পূর্বে “দৈনিক পূর্ব পাকিস্তান” দেশ স্বাধীনের পর বাংলাদেশের দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল,বিডি নিউজ ২৪ ও মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন (BTV) রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। মৃত্যুর এক বছর আগেও ২০২২ সালের ৩০মে তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার জন্য গুণী সাংবাদিক হিসেবে সম্মাননা পান।

সন্তানরা আবেক আপ্লূত হয়ে বলেন, আমার চাচা  অর্থাৎ টুটুলের ছোট ভাই কানাডা প্রবাসী আহসান রাজীব বুলবুলও আন্তর্জাতিক সাংবাদিক। তিনি কানাডার স্থানীয় গণমাধ্যম ছাড়াও  বাংলাদেশের দৈনিক সমকাল এবং স্বনামধন্য  ডিজিটাল টিভি চ্যানেল  “চ্যানেল আই” এর পুরো কানাডার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।


সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন এর সাংবাদিকগন উপস্তিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৪২   ৩৭০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা

Law News24.com News Archive

আর্কাইভ