রাজবাড়ীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সোমবার, ১৪ জুলাই ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জেলা আইন-শৃঙ্খলাসহ  অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩জুলাই) জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে  জেলা প্রশাসক সুলতানা আক্তার এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী’র লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ।

আরোও উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে সহ

জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

এছাড়াও জেলার উপজেলা নির্বাহী অফিসারগণসহ  জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২১:৫৬   ৩৫০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, অমান্য করলে জেল-জরিমানা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
খুঁটিতে বাঁধা বাবার পাশে দাঁড়াল মেয়ে, নতুন জীবনের আশায় অনিক
মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জ-সিলেট রুটে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
গাজীপুরে হাইড্রোলিক হর্ন বন্ধে ১৫ দিনের সময়সীমা
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৭১ জন আটক
কক্সবাজারে ছাত্রদল নেতাকে রাতে অপহরণ, ভোরে লাশ উদ্ধার
দেশজুড়ে চলছে অভিযান: তবুও বেপরোয়া কিশোর গ্যাং
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ

Law News24.com News Archive

আর্কাইভ