পল্লবীতে চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-গুলির ঘটনায় গ্রেফতার ৩

প্রথম পাতা » রাজধানী » পল্লবীতে চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-গুলির ঘটনায় গ্রেফতার ৩
রবিবার, ১৩ জুলাই ২০২৫



পল্লবীতে চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-গুলির ঘটনায় গ্রেফতার ৩

৫ কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-গুলির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. নিলয় হোসেন বাপ্পি (২৯), মো. মামুন মোল্লা (৩৩) ও মো. রায়হান (২৮)।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তাকে কয়েক দফায় ফোনে হুমকি দেয়া দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, অভিযুক্তদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এরইমধ্যে হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।

এর আগে, শুক্রবার (১৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে জামিল নামে শীর্ষ সন্ত্রাসী। চাঁদা না পেয়ে ওই প্রতিষ্ঠানে চালানো হয় হামলা। গুলিতে আহত হন ওই কোম্পানির এক কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১:৪৯:২২   ১৮৫ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
নির্ধারিত স্থানের বাইরে হকার বসলে মালামাল ক্রোক ও মামলার হুঁশিয়ারি ডিএসসিসির
মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকায় তিন কোটি মানুষের জন্য কবরস্থানের জমি মাত্র ২৫৩ একর
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯২ জন গ্রেপ্তার
কাকলীতে ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ড, পরিষ্কার না করায় পথচারীদের দুর্ভোগ
রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা

Law News24.com News Archive

আর্কাইভ