ট্রাইব্যুনালে হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির

প্রথম পাতা » জাতীয় » ট্রাইব্যুনালে হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির
রবিবার, ১৩ জুলাই ২০২৫



ট্রাইব্যুনালে হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি।

রোববার (১৩ জুলাই) দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ দায়ের করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান।

এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আশ্বস্ত করেন, তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০১৯ থেকে সরকার পতনের আগ পর্যন্ত সংগঠিত ১১টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ তৎকালীন সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জনের জড়িত থাকার অভিযোগ জানানো হয়েছে।

শুধু বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের সময় নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

বাংলাদেশ সময়: ২১:৪৮:০৯   ২১১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


দেশে স্বর্ণের দাম বাড়ল
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান
শেখ হাসিনার ফেরার পথ খতিয়ে দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগের চার নেতা
বেসরকারি ব্যাংকে ঋণখেলাপি বেড়ে দেশে মোট ঋণখেলাপি ৬ লাখ কোটি টাকা ছাড়াল
সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, থাকছে নেট-মিটারিং সুবিধা
পুলিশে প্রশাসনিক রদবদল
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন

Law News24.com News Archive

আর্কাইভ