এফিডেভিট জালিয়াতি: একজন রিমান্ডে, আরেকজনের দোষ স্বীকার

প্রথম পাতা » প্রধান সংবাদ » এফিডেভিট জালিয়াতি: একজন রিমান্ডে, আরেকজনের দোষ স্বীকার
রবিবার, ১৩ জুলাই ২০২৫



এফিডেভিট জালিয়াতি: একজন রিমান্ডে, আরেকজনের দোষ স্বীকার

রাজধানীর রূপনগর থানার এফিডেভিট জালিয়াতির ঘটনায় করা মামলায় কম্পিউটার দোকানের কর্মচারী আবু বকর সিদ্দিক ওরফে সজীবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একই মামলায় আরেক কর্মচারী রাইসুল ইসলাম নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার (১৩ জুলাই) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কানন হাসান জানান, গত শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

তিনি বলেন, গত ৯ জুলাই ঢাকার ৮ নম্বর সিএমএম আদালতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সচিব নজরুল ইসলাম কিছু এফিডেভিট স্বাক্ষর করাতে আসেন। কপিগুলো যাচাই করার জন্য আদালত আমার কাছে পাঠান। কপিগুলোর মধ্যে কিছু জাল কপি পাই। আদালতকে বিষয়টি জানালে আদালত পুলিশকে জানান। পরে এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়।

কানন হাসান আরও বলেন, দীর্ঘদিন ধরে ঢাকার কিছু চক্র এভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের বিভিন্ন কাজের বিপরীতে জাল এফিডেভিট তৈরি করে আসছে। যা আদালতের নজরে এসেছে।

এ ঘটনায় আদালতের নেজারত শাখার অফিস সহকারী মো. খালিদ হোসেন রূপনগর থানায় গত ১১ জুলাই মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১:১৬:৪১   ১৬৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে প্রাণ গেল বৃদ্ধের
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত
আর মাত্র ১ দিন গ্যালারিতে নিষিদ্ধ ইরানের সাবেক পতাকা, সমর্থকদের টিকিট বাতিল
বড় বাজেট বড় ঘাটতি,ঋণ নির্ভরতা বাড়ছে
ছিনতাইয়ে বাধা দিলেই গুলি-কোপ
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট
নারী-শিশু নির্যাতন মামলা সাজার হার মাত্র তিন শতাংশ
ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে রায় আজ বুধবার

Law News24.com News Archive

আর্কাইভ