টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলা হাইকোর্টে স্থগিত, আপিল করবে দুদক

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলা হাইকোর্টে স্থগিত, আপিল করবে দুদক
রবিবার, ১৩ জুলাই ২০২৫



টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলা হাইকোর্টে স্থগিত, আপিল করবে দুদক

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম স্থগিত হওয়া নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তোলপাড় শুরু হয়েছে। এ অবস্থায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চে খসরুজ্জামান নামের এক আসামির আবেদনে রুল জারির পাশাপাশি তিন মাসের জন্য মামলাটিতে স্থগিত আদেশ দেন।

গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনিমূল্য ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। চলতি বছরের ১৫ এপ্রিল এ ঘটনায় টিউলিপের সিদ্দিকের পাশাপাশি রাজউকের সাবেক দুই কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার তদন্ত যখন একেবারে শেষ পর্যায়ে, তখনই আইনজীবীর এক চিঠিতে হতবাক দুদক। চিঠিতে বলা হয়, হাইকোর্টে এই মামলার আসামি শাহ খসরুজ্জামানের রিটের প্রেক্ষিতে গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছে।

উচ্চ আদালতের আদেশের কারণে থমকে গেছে টিউলিপের মামলার পুরো তদন্ত কাজ।

দুদকের আইনজীবী এম এ আজিজ খানের মতে, তদন্ত চলাকালে স্থগিতাদেশ অপ্রত্যাশিত। এতে তদন্ত কাজটিই বন্ধ হয়ে যেতে পারে। এ কারণে আপিল করা হবে, যাতে তদন্ত শেষে চার্জশিট হলে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

তবে লিখিত আদেশে পুরো মামলা নয়, শুধুমাত্র পিটিশনার হিসেবে খসরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত বন্ধে নির্দেশনা দেয়া হতে পারে বলে জানান এই আইনজীবী।

বাংলাদেশ সময়: ২১:১৫:৩৪   ১৮৫ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
৩৮ মামলার মধ্যে দুটিতে জামিন পেলেন ডা. দীপু মনি
শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ
জামিন পেলেন দীপু মনি, বাকি ৬ মামলার ব্যাপারে রুল জারি
হবিগঞ্জের দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন
সুপ্রিম কোর্টের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ