ঢাকা বারে এককভাবে লড়বে আইনজীবী অধিকার পরিষদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা বারে এককভাবে লড়বে আইনজীবী অধিকার পরিষদ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬



ঢাকা বারে এককভাবে লড়বে আইনজীবী অধিকার পরিষদ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের ঢাকা বার ইউনিট। আজ মঙ্গলবার রাজধানীর পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় মতবিনিময়সভায় এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

মতবিনিময় সভায় ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান সঞ্চালনা করেন। এতে অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, আইন সম্পাদক গণঅধিকার পরিষদ, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট আব্দুল্লাহ ইউসুফ ও অ্যাডভোকেট ফারিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মমিনুল ইসলাম বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দীর্ঘদিন নির্বাচনবিহীন যে সংস্কৃতি চালু হয়েছে সেটার নিরসনে আইনজীবী অধিকার পরিষদের নেতৃত্বে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ প্রয়োগ ও আলাদা আইনজীবী ঐক্য প্যানেল দেওয়ার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আমরা নির্বাচনে এককভাবে প্যানেল দিয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, আমরা আইনজীবী অধিকার পরিষদ বিগত কয়েক মাস আগেই দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে স্মারকলিপি দিয়েছিলাম। এখনো দ্রুত নির্বাচন দেওয়ার জন্য সাধারণ আইনজীবীদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি।

আমরা বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় করার জন্য একটি কার্যকরী আইনজীবী নেতৃত্ব উপহার দিতে আমাদের আইনজীবী ঐক্য প্যানেল কাজ করে যাব।

প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে ইচ্ছা পোষণ করে অ্যাডভোকেট শেখ শওকত হোসেন বলেন, আইনজীবী অধিকার পরিষদ শুধু আইনজীবীদের অধিকার নিয়েই কাজ করবে এমন নয়। বরং ন্যায়বিচার ও আইনের শাসন ও সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ১:১১:০৬   ১৯১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁ চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা
রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ