অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার পরিকল্পনা নস্যাৎ উগ্রপন্থী কার্যক্রমে জড়িত ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার পরিকল্পনা নস্যাৎ উগ্রপন্থী কার্যক্রমে জড়িত ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া
শনিবার, ২৮ জুন ২০২৫



উগ্রপন্থী কার্যক্রমে জড়িত ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া

মালয়েশিয়ার রয়েল পুলিশ (পিডিআরএম) এক বিশাল অভিযানে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। এদের বিরুদ্ধে উগ্রবাদী জঙ্গি কার্যকলাপে সরাসরি জড়িত থাকার এবং ইসলামিক স্টেটের (আইএস) চরমপন্থী মতাদর্শ মালয়েশিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

দেশটির টিভি তিগা, অস্ট্রো আওয়ানি, কসমো ডিজিটালসহ প্রায় সবকটি মিডিয়া পিডিআরএম-এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, গত ২৪শে এপ্রিল ২০২৫ তারিখে শুরু হওয়া এই অভিযানটি সেলাঙ্গর এবং জোহর রাজ্যের বিভিন্ন স্থানে তিনটি ধাপে পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশীয় দণ্ডবিধির ভিআইএ ধারায় অভিযোগ আনা হয়েছে এবং তাদের ইতিমধ্যেই শাহ আলম ও জোহর বাহরু সেকশন আদালতে সোপর্দ করা হয়েছে। আরও ১৫ জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি ১৬ জনের জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

পিডিআরএম-এর স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, এই দলটি মালয়েশিয়ায় আইএস-এর চরমপন্থী মতাদর্শ প্রচার করছিল। তারা এমনকি নিজেদের সম্প্রদায়ের মধ্যে একটি রিক্রুটিং সেল তৈরি করেছিল। এই সেলের মূল উদ্দেশ্যর মধ্যে ছিল, বাংলাদেশিদের মধ্যে উগ্রবাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়া, জঙ্গি কার্যকলাপের জন্য তহবিল সংগ্রহ করা ও নিজ দেশে (বাংলাদেশে) বৈধ সরকারকে উৎখাত করার পরিকল্পনা করা।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, মালয়েশিয়া কোনো বিদেশি চরমপন্থী গোষ্ঠীর জন্য আশ্রয়স্থল বা তাদের কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্র হতে দেবে না। তারা আরও উল্লেখ করেছে যে, এই অভিযানটি দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে এমন যেকোনো উপাদানের প্রতি সরকারের কঠোর মনোভাবের প্রমাণ। এটি দেশের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পিডিআরএম-এর দক্ষতা ও পেশাদারিত্বেরও প্রতিফলন, যারা দেশের সার্বভৌমত্ব, শান্তি এবং জনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছে যে, তারা গোয়েন্দা সক্ষমতা বাড়াতে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির ক্ষমতা দ্বিগুণ করতে বদ্ধপরিকর। মালয়েশিয়াকে শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সন্ত্রাসের হুমকি থেকে মুক্ত রাখতে তারা দেশীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলির সাথে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবে।

মালয়েশিয়াকে জঙ্গি কার্যকলাপের ঘাঁটি বা চরমপন্থী আন্দোলনের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টা কঠোর, দ্রুত এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে মোকাবিলা করা হবে বলে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:৪৫   ২১৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাবার মসজিদে আত্মঘাতী হামলার খবর অস্বীকার করল সৌদি কর্তৃপক্ষ
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভ ও সহিংসতা: ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক
ফ্লাইদুবাইয়ের বিমানে হাইজ্যাকের চেষ্টাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

Law News24.com News Archive

আর্কাইভ