পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত
শনিবার, ২৮ জুন ২০২৫



পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৯ জন। এর মধ্যে ১৯ জন বেসামরিক নাগরিক। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়েছে, ওই হামলায় দুটি বাড়ির ছাদ ধসে পড়েছে। এতে ছয় শিশু আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, চার জন সেনা সদস্যর অবস্থা আশঙ্কাজনক। এদিকে হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর নামের সশস্ত্র গোষ্ঠী। যা পাকিস্তান তালেবানের একটি অংশ। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার পুনরায় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানে হামলা চালানোর জন্য আফগানিস্তান তাদের সীমানা ব্যবহারের অনুমতি দিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান।  তবে পাকিস্তানের এমন অভিযোগ অস্বীকার করেছে তালেবান সরকার। এ বছরের শুরু থেকে খাইবারপাখতুনখাওয়া ও বেলুচিস্তান সরকারের সঙ্গে লড়াই করছে এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় নিহত অন্তত ২৯০ জন। এর মধ্যে বেশিরভাগই নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:০২   ১৯৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাবার মসজিদে আত্মঘাতী হামলার খবর অস্বীকার করল সৌদি কর্তৃপক্ষ
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভ ও সহিংসতা: ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক
ফ্লাইদুবাইয়ের বিমানে হাইজ্যাকের চেষ্টাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮

Law News24.com News Archive

আর্কাইভ