কাঠগড়ায় বিচারকের সঙ্গে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের কথোপকথন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » কাঠগড়ায় বিচারকের সঙ্গে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের কথোপকথন
শুক্রবার, ২৭ জুন ২০২৫



কাঠগড়ায় বিচারকের সঙ্গে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের কথোপকথন

রাষ্ট্রদ্রোহ ও প্রহসনমূলক নির্বাচনের অভিযোগে শেরে বাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে আউয়ালকে হাজতখানা থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতের কাঠগড়ায় তোলা হয়।

রিমান্ড মঞ্জুরের আগে বিচারকের প্রশ্নের জবাবে আউয়াল বলেন, আমার জীবনে কখনোই কেউ অর্থ আত্মসাৎ বা দুর্নীতির অভিযোগ আনতে পারবে না। আমি স্বীকার করি ডামি নির্বাচন হয়েছে। কিন্তু কেন? একটা রাজনৈতিক বন্দোবস্তের অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিচারক মোস্তাফিজুর রহমান বলেন, তদন্ত কর্মকর্তা বলেছেন, যারা অফিসার তাদেরকে আপনি প্রভাবিত করেছেন। বা কোনো ব্যবস্থা নেননি। এটা কি আপনি মনে করেন?

আউয়াল বলেন, না, আমি মনে করি না।

বিচারক তখন বলেন, কেন মনে করবেন না। আগের সময়ের তুলনায় হুট করে ইনকুয়ারি কমিটির পারিশ্রমিক এত বাড়ানো হলো কেন?

আউয়াল বলেন, কেউ দেখাতে পারবে না সিইসি নিজে ফিল্ড অফিসারদের টাকা বাড়িয়ে দিয়েছেন।

বিচারক প্রশ্ন করেন, আপনার কাছে জাতির প্রত্যাশা বেশি ছিল। তা খর্ব হলো কেন?

উত্তরে আউয়াল বলেন, আমি গভীরভাবে আমার কাজ করেছি। আমার অধীনে ৮ লাখ লোক ছিল।

উল্টো প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, ডামি নির্বাচন কি আমার কারণেই হয়েছে?

বিচারক বলেন, কিন্তু আপনি তো পুরোটার প্রধান ছিলেন। অনিয়ম হলে তা জানিয়ে রিজাইন কেন দিলেন না?

উত্তরে আউয়াল বলেন, তা আমার পক্ষে সম্ভব না।

বিচারক বলেন, কেন?

আউয়াল বলেন, ৭২ এর নির্বাচনে শেখ মুজিবের মতো নেতা কারচুপি করেছিলেন। কেন? ক্ষমতার লোভ।

বিচারক বলেন, কিন্তু আপনার কাছে জাতির প্রত্যাশা বেশি ছিল। আপনি রিজাইন দিলে সবার কাছে একটা মেসেজ যেত।

আউয়াল বলেন, আমি সেটা পারতাম না। দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, সব গুলোই ছিল বিতর্কিত।

এ সময় রাষ্ট্রপক্ষ বলেন, এখন আর জাস্টিফাই করার সুযোগ নেই।

আউয়াল তখন বলেন, তাহলে একটা রিভলবার দিয়ে মেরে ফেলেন। নির্বাচনে আমরা লজিস্টিক সাপ্লাই করি। কোনো অভিযোগ আসলে ব্যবস্থা নিই।

রাষ্ট্রপক্ষ বলেন, এখানে সাধু সাজার সুযোগ নেই। আপনি সবাইকে দোষারোপ করছেন। আপনি বলেন, তখন আপনি কী করেছেন?

বাংলাদেশ সময়: ৬:৪৭:১৫   ২৩৭ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ