ইরানের হামলায় ইসরায়েলে প্রাণহানি বেড়ে ১৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের হামলায় ইসরায়েলে প্রাণহানি বেড়ে ১৪
সোমবার, ১৬ জুন ২০২৫



ইরানের হামলায় ইসরায়েলে প্রাণহানি বেড়ে ১৪

ইসরায়েলে ইরানের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। রোববার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল সরকার।

বার্তা সংস্থা সিএনএন জানায়, ইসরায়েলের কেন্দ্রস্থলের শহর বাত ইয়ামে গতরাতে একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই হামলায় কমপক্ষে ৭ জন নিহত হন বলে জানিয়েছে জরুরি পরিষেবা ও সরকারি কর্মকর্তারা।

গত শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়েল ধারাবাহিক বিমান ও ড্রোন হামলা শুরু করে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, টানা দুই দিনের হামলায় ইরানে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ২০ জন শিশু। আহত হয়েছেন আরও ৮০০ জন।

জবাবে ইরান প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র হাইফার বাজান তেল শোধনাগারে আঘাত হানার কথা জানায় আল জাজিরা। এ হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও অংশগ্রহণের দাবি করেছে।

বাংলাদেশ সময়: ০:৪৬:০৬   ৩১৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ