আসামের ধুবড়ি জেলায় রাতে দেখামাত্র গুলির নির্দেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » আসামের ধুবড়ি জেলায় রাতে দেখামাত্র গুলির নির্দেশ
শুক্রবার, ১৩ জুন ২০২৫



আসামের ধুবড়ি জেলায় রাতে দেখামাত্র গুলির নির্দেশ

আসামের ধুবড়ি জেলায় গত এক সপ্তাহ ধরে চলমান সাম্প্রদায়িক উত্তেজনা মোকাবিলায় ‌শুক্রবার জেলার সর্বত্র রাতের বেলায় দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুক্রবার ধুবড়ি পরিদর্শনের সময় এ কথা জানান। এমনকি পাথর ছোঁড়ার ঘটনাতে গ্রেফতার করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী ধুবড়িতে পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেন।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী ধুবড়ি জেলায়  একটি “সাম্প্রদায়িক গোষ্ঠী” অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, যা সরকার সহ্য করবে না। তিনি বলেন,ধুবড়িতে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী অশান্তি সৃষ্টির জন্য সক্রিয় হয়ে উঠেছে জানার পর আমি ধুবড়িতে এসেছি।  জেলায় রাতে দেখামাত্র গুলি করার নির্দেশ বলবৎ থাকবে বলে তিনি স্পষ্ট জানান। বাংলাদেশ প্রভাবিত একটি সংগঠনের প্রতিও তিনি ইঙ্গিত করেন।

গত রবিবার ধুবড়ি শহরে একটি মন্দির প্রাঙ্গণে পশুর মাংস পরে থাকতে দেখা যায়। এর পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রী বলেন, ঈদের আগের দিনও একই ঘটনা ঘটেছিল। এরপর জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হলেও পরের দিন তা তুলে নেওয়া হয়। ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা জেলাতেই। ইতিমধ্যেই জেলায় পুলিশের  পাশাপাশি রেপিড অ্যাকশন ফোর্স ও সিআরপিএফকে নিরাপত্তার কাজে নামানো  হয়েছে। মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে জেলার সব অপরাধীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। আইন শৃঙ্খলা হাতে তুলে নেবার চেষ্টা হলে তার কঠোর ভাবে মোকাবিলা করা হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১১:৪১   ১৯৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ