গাজায় ত্রাণকেন্দ্রে ফের হামলা চালালো ইসরাইল, নিহত ২৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ত্রাণকেন্দ্রে ফের হামলা চালালো ইসরাইল, নিহত ২৭
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



গাজায় ত্রাণকেন্দ্রে ফের হামলা চালালো ইসরাইল, নিহত ২৭

গাজায় ত্রাণকেন্দ্র লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা কয়েক ডজন। মঙ্গলবার উপত্যকাটির দক্ষিণাঞ্চলে রাফা শহরের একটি ত্রাণকেন্দ্রে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর এমন নৃশংস হামলা চালায় ইসরাইল। এই ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এ নিয়ে তৃতীয় বারের মতো ত্রাণকেন্দ্র লক্ষ্য করে হামলা চালালো ইসরাইলি বাহিনী। গুলি চালানোর বিষয়টি স্বীকার করেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে রাফার একটি ত্রাণকেন্দ্রে কার্যক্রম পরিচালনার সময় একদল মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তাদের বাহিনী। তাদের দিকে এগিয়ে যাওয়ায় লোকগুলোকে গুলি করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

তবে এ বিষয়ে তদন্তের কথা জানিয়েছে ইসরাইল। গাজার উত্তরাঞ্চলে তিন সেনা নিহতের খবরের পরপরই ত্রানকেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে এসব হতাহতের বিষয় স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। ত্রাণকেন্দ্রে এমন হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার এমন হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধের সামিল বলে উল্লেখ করেছে বিশ্ব মানবাধিকার এই সংস্থা। তারা বলেছে, গাজায় খাদ্য সংগ্রহ করতে আসা নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। যা কখনই মেনে নেয়ার মত না। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেসের পক্ষে এই ঘটনার পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:২৫   ২১২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ