হত্যা মামলায় কিলার মুসা রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » হত্যা মামলায় কিলার মুসা রিমান্ডে
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



হত্যা মামলায় কিলার মুসা রিমান্ডে

রাজধানীর পল্লবী থানার মঞ্জুরুল ইসলাম বাবু হত্যা মামলায় গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুমন সিকদার ওরফে মুসা সিকদার ওরফে কিলার মুসার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী তার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমরার রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি পূর্ব শত্রুতার জেরে মঞ্জুরুল ইসলাম বাবু হত্যাকাণ্ডের শিকার হন। পরদিন ২১ জানুয়ারি নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মীম বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় কিলার মুসাসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়। একইসঙ্গে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৩৭   ২৭৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ