রোহিঙ্গা শরণার্থীদের বহিষ্কারে ভারতের বিরুদ্ধে নিন্দা

প্রথম পাতা » আন্তর্জাতিক » রোহিঙ্গা শরণার্থীদের বহিষ্কারে ভারতের বিরুদ্ধে নিন্দা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



রোহিঙ্গা শরণার্থীদের বহিষ্কারে ভারতের বিরুদ্ধে নিন্দা

গত সপ্তাহে কয়েকজন রোহিঙ্গা শরণার্থীকে নৌযান থেকে মিয়ানমারের জলসীমায় নামিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এবার ওই ঘটনার নিন্দা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ টম অ্যান্ড্রিউস। তিনি ওই ঘটনাকে বিবেকহীন ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

গত সপ্তাহে ভারতীয় কর্তৃপক্ষ কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে আটক করে। এদের মধ্যে প্রায় চল্লিশ জনকে চোখ বেঁধে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। এরপর তাদেরকে ভারতীয় নৌযানে উঠানো হয়। নৌযানটি আন্দামান সাগরে প্রবেশ করলে ওই শরণার্থীদেরকে লাইফ জ্যাকেট দিয়ে পানিতে নামতে বাধ্য করা হয়। তাদেরকে সাঁতরে মিয়ানমারের একটি দ্বীপে যেতে বলে ভারতীয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, তারা বেঁচে আছেন। তবে তাদের অবস্থা ও বর্তমান অবস্থান সম্পর্কে জানা যায়নি। অ্যান্ড্রিউস বলেন, যাদের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তাদের প্রতি স্পষ্ট অবহেলা দেখে আমি উদ্বিগ্ন। ভারতের বিরুদ্ধে ১০০ জনের আরও একটি রোহিঙ্গা দলকে ভারতের আসাম রাজ্যের বন্দি শিবির থেকে বাংলাদেশের সীমান্তের কাছে স্থানান্তরিত করার অভিযোগ আছে। অ্যান্ড্রুস ভারত সরকারের প্রতি রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে অযৌক্তিক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন বন্ধ করুন। ডিসেম্বরে ভারতে প্রায় ২২ হাজার ৫০০ জন নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ছিলো। তবে দেশটিতে অবস্থানরত অন্য শরণার্থীদের চেয়ে তারা বেশি অবহেলিত। ভারত সরকারের ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে তারা সেখানে অবহেলিত।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৩৪   ২১৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ