ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫



ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১

ভারতের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ৩১ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

বুধবার (৭ মে) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানান। খবর, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ বলেন, ভারতীয় ক্ষেপণাস্ত্র ও গোলায় পাকিস্তানে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে ২৬ জন ক্ষেপণাস্ত্রে, আর পাঁচজন গোলার আঘাতে নিহত হন।

এছাড়া, ভারতীয় হামলায় ৫৭ পাকিস্তানি আহত হয়েছেন বলেও জানিয়েছেন এই সেনা কর্মকর্তা।

তিনি আরও বলেন, হতাহতের সংখ্যা বৃদ্ধির একটি প্রধান কারণ হলো নিয়ন্ত্রণ রেখায় বিনা উসকানিতে ভারতের অব্যাহত গুলিবর্ষণ ও যুদ্ধবিরতি লঙ্ঘন। আত্মরক্ষার্থে পাকিস্তানি বাহিনী কেবলমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আমরা ভারতের মতো নিরীহ মানুষকে লক্ষ্য করিনি। আমরা যুদ্ধনীতির প্রতি সম্মান রেখেই প্রতিক্রিয়া জানিয়েছি।

বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের অভ্যন্তরে বেশকিছু লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা জবাব দিয়ে ভারতের কয়েকটি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান।

প্রসঙ্গত, পাল্টাপাল্টি হামলার পর ভারত ও পাকিস্তানের সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে যারা বাস করেন তারা অনেকেই বাড়ি ছেড়ে সরে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ৮:৪৫:১৯   ২৩৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
হরমুজ সংকটে ইরানের বিকল্প পথ কাস্পিয়ান সাগর, সামনে লজিস্টিক চ্যালেঞ্জ
গণহত্যায় বিধ্বস্ত পরিবার ও একজন ফিলিস্তিনি মা
গাজা শান্তি পরিকল্পনার পথে প্রধান বাধা নেতানিয়াহু: কাতার
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দাবি
রাষ্ট্রবিরোধী ভিডিও বানানোর অভিযোগে টিকটকার আলী জাইন গ্রেপ্তার
রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই রোডম্যাপের তাগিদ
দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬
সীমান্তবর্তী গ্রামে কড়াকড়ি, বাসিন্দারা যেন উন্মুক্ত কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ