হারুনের শ্বশুরের জমিসহ বহুতল ভবন জব্দ, ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » হারুনের শ্বশুরের জমিসহ বহুতল ভবন জব্দ, ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



হারুনের শ্বশুরের জমিসহ বহুতল ভবন জব্দ, ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানের নামে থাকা উত্তরায় জমিসহ ১০তলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার নামে থাকা পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। একইসঙ্গে হারুনের ভাই এবিএম শাহরিয়ারের দুটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিন দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন ও তার ভাই এবিএম শাহরিয়ারের নামে থাকা ১৩০ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। ওই দিন তাদের ২১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়। পাশাপাশি তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

গত ৮ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ ও তার ভাই এবিএম শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত। গত ১৭ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে হারুন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং ভাই শাহরিয়ারের বিরুদ্ধে তিনটি মামলা করে দুদক। মামলাগুলো দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৫০:২১   ২১১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ