৯ বছর আগে কলেজছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ৯ বছর আগে কলেজছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



৯ বছর আগে কলেজছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ৯ বছর আগে হাজী আব্দুল লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের গেট থেকে শিক্ষার্থীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদ­ণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. গোলাম কবিরের আদালত এ রায় দেন।

দণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড­, অনাদায়ে আরও ৬ মাস করে কারাভোগ করতে হবে।

সাজাপ্রাপ্তরা হলেন- হাজী আ. লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও ভিকটিমের সহপাঠী শামীম হোসেন, তার দুই সহযোগী নাজমুল এবং জিলকদ।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাজ্জাদ হোসেন (সবুজ) এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন রায় ঘোষণার আগে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার ভিকটিম হাজী আ. লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। শামীমও একই কলেজে তার সঙ্গে পড়াশোনা করতো। ভিকটিম কলেজে ভর্তি হওয়ার পর থেকে শামীম তাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। তবে ভিকটিম তা প্রত্যাখ্যান করেন। ২০১৬ সালের ১৫ মার্চ ওই শিক্ষার্থী রায়েরবাগের বাসা থেকে কলেজের উদ্দেশে বের হন। বেলা ১১টার দিকে কলেজের গেটে পৌঁছান তিনি। সেখানে শামীম তার দুই সহযোগী নাজমুল এবং জিলকদকে নিয়ে মাইক্রোবাসে করে সেখানে আসে। ভিকটিমকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাকে মাতুয়াইলে নিয়ে তারা তিনজন মিলে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ওই বছরেই যাত্রাবাড়ী থানা পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১:৫৩:১৪   ২৪২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ