স্ত্রীসহ সাবেক মন্ত্রী ওবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জাতীয় » স্ত্রীসহ সাবেক মন্ত্রী ওবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



স্ত্রীসহ সাবেক মন্ত্রী ওবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী ও তার স্ত্রী ফাহিমা খাতুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। বৃহস্পতিবার (১৫ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, উবায়দুল মোকতাদির চৌধুরীর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অনুসন্ধানকালে জানা যায়, উবায়দুল মোকতদির চৌধুরী বর্তমানে ভিন্ন মামলায় জেল হাজতে রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। এছাড়া তার স্ত্রী ফাহিমা খাতুনও যে কোনো সময় দেশের বাইরে যেতে পারেন। অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাদের বিদেশ গমন রহিতকরণের আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর উবায়দুল মোকতাদির চৌধুরীকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বাংলাদেশ সময়: ২১:৪৭:২২   ২০৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা

Law News24.com News Archive

আর্কাইভ