হামাসের প্রতি কৃতজ্ঞতা পুতিনের, প্রশংসা করলেন সংগঠনটির নেতৃত্বের

প্রথম পাতা » আন্তর্জাতিক » হামাসের প্রতি কৃতজ্ঞতা পুতিনের, প্রশংসা করলেন সংগঠনটির নেতৃত্বের
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫



হামাসের প্রতি কৃতজ্ঞতা পুতিনের, প্রশংসা করলেন সংগঠনটির নেতৃত্বের

হামাসের প্রতি কৃতজ্ঞতা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেইসাথে প্রশংসাও করেন ফিলিস্তিনি সংগঠনটির নেতৃত্বের। বুধবার (১৬ এপ্রিল) ক্রেমলিনে হামাসের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া তিন রুশ নাগরিকের সাথে সাক্ষাৎ করেন পুতিন। সেখানেই এসব কথা বলেন তিনি। তুরস্কের আনাদোলু এজেন্সি নিশ্চিত করেছে এ খবর।

এসময় ফিলিস্তিনের জনগণ আর কর্তৃপক্ষের সাথে মস্কোর দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

পুতিন বলেন, এই মুহূর্তে রাজনৈতিক কোনো ব্যাখ্যায় যেতে চাইনা। যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। তবে আপনারা যে আজ মুক্ত তার পেছনে রয়েছে ফিলিস্তিনি জনগণ, প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সাথে রাশিয়ার দীর্ঘদিনের স্থিতিশীল সম্পর্ক।

এর আগে, ২০২৩ সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের সময় সীমান্তবর্তী এলাকা থেকে বন্দি হন রুশ নাগরিক আলেক্সান্দার ত্রুফানোভ, তার মা এলেনা ত্রুফানোভ ও বাগদত্তা সাপির কোহেন। সেই বছরের নভেম্বরে প্রথম দফা যুদ্ধবিরতির জেরে মুক্ত হন এলেনা ও সাপির। চলতি বছর ফেব্রুয়ারিতে ছাড়া পান আলেক্সান্দার।

বাংলাদেশ সময়: ১৪:১৭:৫৩   ৩০৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস
মোংলা বন্দর আধুনিকায়নে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস

Law News24.com News Archive

আর্কাইভ