রাজবাড়ীতে ক্লুলেস প্রবাসীর স্ত্রী হত্যা মামলার আসামী গ্রেফতার , রহস্য উদঘাটন

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে ক্লুলেস প্রবাসীর স্ত্রী হত্যা মামলার আসামী গ্রেফতার , রহস্য উদঘাটন
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ক্লুলেস প্রবাসীর স্ত্রী সালমা বেগম (২৫) হত্যা মামলার আসামী মোঃ হেমায়েত উল্লাহ্(৩০) কে গ্রেফতার করেছে পুলিশ নোয়াখালী জেলার চর জব্বার থানার দক্ষিণ চর ক্লার্ক গ্রামের মোঃ আহসানউল্লাহ এর ছেলে।এর আগে গত মঙ্গলবার (১এপ্রিল)  সকাল ৬টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলিজয়পুর গ্রামে স্বামীর বাড়ির ঘরের খাটের ওপর সালমা বেগমের গলায় ওড়না পেচানো মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

সালমা বেগম হাউলি জয়পুর গ্রামের সৌদি আরব প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী।

এই ঘটনায় সদর থানায় (২ এপ্রিল)  ৩০২/৩৪ পেনাল কোডে মামলা রুজু হয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল)  প্রেস রিলিজ এর মাধ্যমে জানা গেছে গত কাল আনুমানিক রাত সাড়ে সাতটার সময় নোয়াখালীর চর জব্বার থানা পুলিশের সহায়তায়   আসামীর নিজ বসত বাড়ি থেকে মোঃ হেমায়েত উল্লাহ্(৩০) কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞসাবাদে আসামী ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

জানা গেছে, পরকিয়া সম্পর্কের টানাপোড়েনের জেরে এই হত্যাকান্ড ঘটেছে।

এছাড়াও আসামীর স্বীকারোক্তী মতে ভিকটিমের  ব্যবহৃত মোবাইল ফোন ঘটনাস্থলের পাশের গ্রাম নূরপুর গ্রামের জনৈক কৃষ্ণ হালদার এর পুকুর হইতে উদ্ধার পূর্বক জব্দ করা হইয়াছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন  এঁর সর্বিক দিক নির্দেশনায়  সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একটি শক্তিশালী টিম তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান করে আসামীকে গ্রেফতার করেন, বলে জানাগেছে।

বাংলাদেশ সময়: ১৮:০১:২৩   ৫৬৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা

Law News24.com News Archive

আর্কাইভ