রাজবাড়ী -১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ী -১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি  ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ এপ্রিল) রাজবাড়ীর সদর আমলি আদালতে সাবেক এই এমপিকে  হাজির করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

এর আগে গতকাল রবিবার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালী থেকে সাবেক - এই এমপি কে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান।

রাজবাড়ীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার অভিযোগে কেরামত আলীর বিরুদ্ধে মামলা রয়েছে।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক (২) বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশদাতা আলহাজ্ব কাজী কেরামত আলী। তাকে আদালতে হাজির করে জামিনের প্রার্থনা করলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৩:০১   ৫৮৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা

Law News24.com News Archive

আর্কাইভ