নিকলীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার আসামি গ্রেফতার

প্রথম পাতা » সারাদেশ » নিকলীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার আসামি গ্রেফতার
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫



---

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে বৈষম্যবিরোধীছাত্র-জনতার আন্দোলনে হামলার আসামি শাহ আলম ওরফে আলম মেম্বারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত পৌনে ১০ টার দিকে গুরুই বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার শাহ আলম ওরফে আলম মেম্বার ছেত্রা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিরা নিকলী আওয়ামী লীগ অফিস থেকে বের হয়ে মিছিলে হামলা চালায়। এতে অনেকেই আহত হন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ঘটনায় নিকলী থানায় মামলা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে আসামি শাহ আলম ওরফে আলম মেম্বারকে গ্রেফতার করা হয় বলে জানান নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:০৪   ৩১৩ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
চলনবিলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, সংকটের মুখে পরিবেশ
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ