দুর্বল হয়ে লঘুচাপে পরিণত ঘূর্ণিঝড় আকভান, কমছে বৃষ্টির দাপট

প্রথম পাতা » প্রধান সংবাদ » দুর্বল হয়ে লঘুচাপে পরিণত ঘূর্ণিঝড় আকভান, কমছে বৃষ্টির দাপট
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হলেও আজ শনিবার থেকে বৃষ্টির দাপট কমে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়টি ওডিশা উপকূলের গোপালনগরে আঘাত হানার আগেই দুর্বল হয়ে পড়েছিল। বর্তমানে এটি সুস্পষ্ট লঘুচাপ আকারে রয়েছে। এর ফলে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কমে আসবে এবং কোথাও কোথাও রোদের দেখা মিলতে পারে। তবে উপকূলীয় অঞ্চল, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১০১ মিলিমিটার এবং রাজধানীতে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার পর্যন্ত যশোরে সর্বোচ্চ ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

বাংলাদেশ সময়: ৯:৩০:৫৫   ৩৬ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
টেকনাফ থেকে ঢাকা পদযাত্রা: পাহাড়ের শিশুদের জন্য মানবিক ক্যাম্পাসের স্বপ্ন
শীতে ঠোঁট ফাটার সমস্যা ও প্রতিকারের উপায়
দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রিকে সম্মান জানাতে প্রধান অতিথি করল বিদ্যালয়
শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
নারায়ণগঞ্জের পুকুর থেকে বিরল প্রজাতির কুমির উদ্ধার, গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা

Law News24.com News Archive

আর্কাইভ