গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন পেছাল
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



---

ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব তারেক রহমানের ওপর হামলার অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৯ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ১৮ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

এর আগে গত ১৭ জুলাই রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বাদী হয়ে মামলাটি করেন। নুর ছাড়া এ মামলার আসামিরা হলেন, সাইফুল ইসলাম (২৮), ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন। এছাড়া আরও অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী তারেক।

এজাহারে অভিযোগ করা হয়, ১৬ জুলাই বিকেলে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন তিনি। আসামিরা তারেককে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এ ঘটনায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩২:৫৮   ৩৬৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: ৪ জনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ