প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



---

 

মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি প্রসিকিউশন) মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সকাল ৯টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, গতকাল মহাসমাবেশ কর্মসূচি ডাক দিয়ে শর্ত ভঙ্গ, পুলিশ হত্যা, নাশকতা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। এসব ঘটনায় জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে।

তাকে আটকের কারণ সম্পর্কে তিনি বলেন, গতকালকের অরাজকতা, নাশকতা, ভাঙচুর ও পুলিশ সদস্য হত্যা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফখরুলকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে কি না বা পুলিশ হত্যায় ফখরুলকে হুকুমের আসামি করা হচ্ছে কি না জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ বলেন, জিজ্ঞাসাবাদ ও সার্বিক ঘটনা পর্যালোচনার পর এ ব্যাপারে জানানো হবে।

তার আগে ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির বিভিন্ন থানায় অন্তত ২৪টি মামলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে কয়েকটি মামলা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় ৬৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫২:৪৫   ৪১০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


কাতার থেকে ফেরার পর গাজীপুরে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
বিশেষজ্ঞদের সভা হামের টিকার মান ও টিকাদান পরিসংখ্যানে গলদ, জরুরি কর্মসূচির পরামর্শ বিশেষজ্ঞদের
আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে আমদানিকারকদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
ব্যাচেলর পয়েন্ট শেষ: আবেগঘন বার্তায় স্মৃতিচারণ করলেন পলাশ
লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ: ৬ জন গ্রেপ্তার
মোহাম্মদপুরে তূর্যর দাফন, প্যারোলের আবেদন করা হয়নি বলে জানালেন গাজীপুরের ডিসি
এক রাতেই ইউক্রেনের ১২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
বগুড়া সরকারি কলেজ বগুড়া সরকারি কলেজে ১ হাজার ৮২১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র চারজন

Law News24.com News Archive

আর্কাইভ